পরীক্ষামূলক সংস্করণ কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব - khojnews
আজ বুধবার || ১৬ সেপ্টেম্বর ২০২৬ || ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার

নিজস্ব প্রতিবেদক কলারোয়া: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির আওতায় সাতক্ষীরার কলারোয়ায় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কলারোয়া মডেল হাইস্কুল প্রাঙ্গনে উক্ত গাছের চারা বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। গাছের চারা বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহি এসএম মাহফুজুর রহমান। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক তামিম আজাদ মেরিন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, উপজেলা জামাতের আমির কামরুজ্জামান, বেত্রাবতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, কলারোয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বেত্রাবতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল হাইস্কুল এবং বাটরা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা। প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক হাবিব এ সময় বলেন, কলারোয়া উপজেলায় একটি মিনি স্টেডিয়াম, শিল্পকলা একাডেমী, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থগার নির্মানসহ বিভিন্ন খেলার মাঠ সংস্কার করার আশ্বাস দেন। গাছের চারা বিতরন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সৌদির বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে না: পেজেশকিয়ান

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

আপডেট টাইম : ০৯:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬