পরীক্ষামূলক সংস্করণ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ - khojnews
আজ মঙ্গলবার || ১৫ সেপ্টেম্বর ২০২৬ || ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরার শ্যামনগর প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় নাগরিকেরা। গতকাল বুধবার সকালে শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা সদরের মাইক্রোবাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, ইউপি সদস্য বাবলুর রহমান, শুকুর আলী ও মোক্তার হোসেন, আবু সাঈদ এবং ঠিকাদার জাবের হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুম বিল্লা। বক্তারা বলেন, শ্যামনগর একটি দরিদ্র ও দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা। তাঁদের দাবি, পৌরসভা গঠনের পর কাঙ্ক্ষিত নাগরিকসেবা নিশ্চিত না হয়ে সাধারণ মানুষের ওপর কর ও বিভিন্ন ফি-এর আর্থিক চাপ বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় না নিয়ে এসব কর আরোপ করা হলে তাঁদের দুর্ভোগ আরও বাড়বে। বক্তারা আরও বলেন, পৌরসভা গঠনের আগে প্রয়োজনীয় যোগ্যতা ও অবকাঠামোগত সক্ষমতা যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। জনস্বার্থে শ্যামনগর পৌরসভার কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। মানববন্ধন থেকে শ্যামনগর পৌরসভা বাতিল করে আগের ইউনিয়নভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানানো হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সৌদির বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে না: পেজেশকিয়ান

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ১১:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬