পরীক্ষামূলক সংস্করণ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী - khojnews
আজ মঙ্গলবার || ১৫ সেপ্টেম্বর ২০২৬ || ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণের জন্য বরাদ্দ করা অর্থ ৬ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকায় বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, ট্রাস্টের মাধ্যমে সাংবাদিক ভাই-বোনদের কল্যাণের জন্য যে অর্থ বরাদ্দ রয়েছে, তা বর্তমানে ৬ কোটি টাকা। সেটি ২৫ কোটি টাকায় বৃদ্ধি করার জন্য ইতোমধ্যে প্রস্তাব করেছি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, নীতিগতভাবে আমাদের মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি বলেছেন, যতটুকু সম্ভব আমরা এই অর্থবছরে দেব। তথ্য প্রতিমন্ত্রী বলেন, যদি এই অর্থবছরে পূর্ণ অর্থ দিতে না পারি, তাহলে আগামী অর্থবছরের মধ্যে ইনশাআল্লাহ সাংবাদিক ভাই-বোনদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা যাবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সৌদির বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে না: পেজেশকিয়ান

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬