পরীক্ষামূলক সংস্করণ বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বৃষ্টির আভাস - khojnews
আজ মঙ্গলবার || ১৫ সেপ্টেম্বর ২০২৬ || ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বৃষ্টির আভাস

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার

নিউজ ডেস্ক || খোঁজনিউজবিডি.কম:  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) আট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সৌদির বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে না: পেজেশকিয়ান

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বৃষ্টির আভাস

আপডেট টাইম : ০২:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬